জামালগঞ্জ ও ধর্মপাশা প্রতিনিধি
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জের নওয়াগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নওয়াগাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজিজ মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওয়াগাঁও বাজার জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কিতাব আলী ও পরিচালনা করেন বাজার কমিটির সেক্রেটারী রেজাউল করিম কাপ্তান। সভায় বক্তব্য রাখেন মুহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস মাওঃ সাজিদুর রহমান, নওয়াগাঁও বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আবুসাঈদ আব্দুল্লাহ, চান্দবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ইলিয়াছ আহমদ, মাও. হাফিজুর রহমান, মাও. হুসাইন আহমদ, মাও. সামসুজ্জামান প্রমুখ।
এদিকে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সেলবরষ ইউনিয়ন মুসলিম জনতার উদ্যোগে বাদশাগঞ্জ বাজারে এ কর্মসূচি পালিত হয়। মাও. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাও. মঈনুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মাও. আনোয়ার হোসেন, মোখলেসুর রহমান ও আলী হাসান প্রমুখ।
- দ. সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটি গঠন
- চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি


