স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুনামগঞ্জের জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ২৮টি ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। তবে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বিমত ও আপত্তি রয়েছে। শুক্রবার বিকাল ও সন্ধ্যার পর কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ ঢাকায় দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দীর্ঘ সময় বৈঠক করেন।
দলীয় একজন কেন্দ্রীয় নেতাসহ দলের একাধিক সূত্র জানায়, জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে অ্যাড. শাহীনুর রহমান শাহীন, ফেনারবাঁক ইউনিয়নে জুলফিকার চৌধুরী রানা, বেহেলী ইউনিয়নে মাকসুদ আলী, সাচনাবাজার ইউনিয়নে মাসুক মিয়াকে দলীয়ভাবে প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে।
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বুরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে রাখাব উদ্দিন, বালিজুরি ইউনিয়নে ফেরদৌস আলম, উত্তর শ্রীপুর ইউনিয়নে খসরুল আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আলী আহমদ মুরাদ, উত্তর বড়দল ইউনিয়নে আবুল কাশেম ও দক্ষিণ বড়দল ইউনিয়নে আজর আলীকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
ধর্মপাশা সদর ইউনিয়নে নুরুল ইসলাম, সেলবরষ ইউনিয়নে আলী আমজাদ, পাইকুরাটি ইউনিয়নে মোর্শেদ খোকন, জয়শ্রী ইউনিয়নে ইকবাল হোসেন মন্টু, সুখাইড় উত্তর ইউনিয়নে আ. রহিম, সুখাইড় দক্ষিণ ইউনিয়নে নুরুজ্জামান, মধ্যনগর ইউনিয়নে আবদুল কাইয়ূম মজনু, চামরদানী ইউনিয়নে সবুজ মিয়া, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে মাহবুব ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে নুরুন্নবীকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে রমিজ উদ্দিন মাস্টার, বাদাঘাট (উত্তর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, ফতেপুর ইউনিয়নে শাহাব উদ্দিন সাবুল, সলুকাবাদ ইউনিয়নে রওশন আলী, পলাশ ইউনিয়নে ফুল মিয়াকে বিএনপির দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে এই নামগুলোই চূড়ান্ত পর্যায়ে ছিল। তবে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বিমত ও আপত্তি থাকায় রাতে ঘোষণা করা হয়নি। এসব আপত্তি নিষ্পত্তি করে আজ শনিবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
- জিতল মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ
- ভূমি অফিসে সেবার মান উন্নয়ন যেনো কানা ছেলের নাম পদ্মলোচন না হয়


