জামালগঞ্জ ফেরীঘাট এলাকায় স্কুল, কলেজ পড়–য়া ছাত্রছাত্রীরা বিপাকে স্ট্যান্ড সরানোর দাবিতে লিখিত অভিযোগ

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ ফেরীঘাট ও মডেল উচ্চ বিদ্যালয়ের এলাকা থেকে মোটর সাইকেল ও মোটর চালিত অটো বাইক এর স্ট্যান্ডের স্থান পরিবর্তনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের শফিকুল ইসলাম, নূরে আলম ফরাজী, জামালগঞ্জ সদরের সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান শরীফ, বাদশা মিয়া।
অভিযোগে তারা উল্লেখ করেন, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ও পূর্ব পাশে মোটর সাইকেল ও মোটর চালিত অটো বাইকের স্ট্যান্ড বিদ্যমান এবং সাচনা জামালগঞ্জ ফেরী ঘাটটিও উভয় স্ট্যান্ডের মধ্যখানে অবস্থিত। এই ত্রিমুখী রাস্তা দিয়ে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ডিগ্রি কলেজ, সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের হাজার হাজার ছাত্রছাত্রী চলাচল করে থাকে। অনেক সময় ভাড়াটিয়া মোটর সাইকেলের চালক ও মোটর চালিত অটোবাইকের চালকগণ যাত্রী সাধারণকে গাড়ী উঠাবার জন্য চালকরা রাস্তার মধ্যে টানাটানি ও ঝগড়া লেগে যায়। প্রায়ই এলাকাবাসীকে তাদের ঝগড়া মিটাতে হয়।
অভিযোগে আরো উল্লেখ করেন, ঘাট এলাকায় প্রায়ই ধাক্কাধাক্কি হয়, একজন আরেক জনের শরীরের উপরে পড়ে যায়। এসমস্ত ঘটনার কারণে মেয়ে ছেলেরাও ঘাট এলাকার মধ্যে আতংকিত  
 থাকে। ছেলে মেয়েরাও প্রায়ই হুমকির সম্মুখিন হয়। প্রায়ই মোটর সাইকেলের ড্রাইভারদের ধারা মেয়েরা উত্যক্ত হয়, যা অত্যন্ত দু:খ ও ন্যাক্কারজনক। আর এ কারণেই ছেলেমেয়েদের কথা চিন্তা করে এলাকাবাসীর পক্ষ থেকে মোটর সাইকেল ও অটোবাইকের স্ট্যান্ড সরানোর জন্য জোরালো দাবি জানাচ্ছি। অভিযোগটির সাথে একমত পোষণ করে জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক. জামালগঞ্জ সদরের প্যানেল চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, নিকাহ রেজিষ্টার, সাফিজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদনের কপিতে ব্যবস্থা ও বিশেষ বিবেচনা করে স্ট্যান্ড সরানোর জন্য সুপারিশ করেছেন।
এই বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, মোটর সাইকেল ও অটোবাইকের স্ট্যান্ড সরানোর অভিযোগের কপিটি পেয়েছি। বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।