জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করায় আনন্দ র‌্যালি

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মডেল উচ্চ বিদ্যালয়কে এ বছর সরকারীকরণ করায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের আনন্দ র‌্যালি জামালগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে      
আলোচনা সভায় মিলিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ¦ মোহাম্মদ আলী, শিক্ষানুরাগী মোক্তার হোসাইন তালুকদার, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, ভীমখালী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, আ.লীগ নেতা জহিরুল হক তালুকদার প্রমুখ।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।