জামালগঞ্জ মুক্ত দিবস পালন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ৫ ডিসেম্বর জামালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা খেলাঘর আসরের আয়োজনে পৃথক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দুটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
সভার শুরুতেই খেলাঘর আসরের সদস্যরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীরের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম (কলমদর), জ্ঞান রঞ্জন সরকার, শ্রীকান্ত তালুকদার ও মো. সফর আলী।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
পরে খেলাঘর আসর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা- কার্যালয়ে এসে মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনায় অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাঘর আসরের সভাপতি আলী আক্কাছ মুরাদ। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধারা নিজেদের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর আসরের সিনিয়র সহ সভাপতি অজিত কুমার রায়, সহ সভাপতি প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, অর্থ সম্পাদক বেবী রানী তালুকদার, সাহিত্য সম্পাদক পঙ্কজ শীল, শিক্ষা ও গবেষণা সম্পাদক এম আল আমীন, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য নাজমা আক্তার, নূপুর সেন প্রমুখ।