জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। স্বাধীনতার ৪৬ বছর পর এইবারই প্রথম সরকারিভাবে জামালগঞ্জ উপজেলায় মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৫ই ডিসেম্বর জামালগঞ্জ উপজেলা পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারদের কবল থেকে মুক্ত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ উপলক্ষে আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পর পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। জামালগঞ্জ মুক্ত দিবস সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, আ. রাজ্জাক প্রমুখ।
র্যালিতে উপজেলা আ:লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।


