জামালগঞ্জ সমিতির সভা অনুষ্ঠিত

‘জামালগঞ্জ সমিতি’ সুনামগঞ্জ এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের ডিএস রোডে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুজিবুর রহমান তালুকদারের সম্মতিতে জামালগঞ্জ সমিতি সুনামগঞ্জর এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রবের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, সংগঠনকে গতিশীল ও সকল সদস্যের সঙ্গে যোগাযোগ বাড়ানো , সংগঠনের সদস্য সচিব    অ্যাড শাহ আলম স্থায়ীভাবে সিলেটে অবস্থান করায় সংঠনের কাজ সক্রিয়ভাবে করার জন্য দুইজন সদস্য সচিব মনোনীত করা হয়। তারা হলেন দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ ও সমাজসেবক কল্যান ব্রত তালুকদার। সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম তালুকদার (ঝুনু মিয়া)। সভায় বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, দৈনিক হিজল করচ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন আফিন্দি, আবুল বরকত, মোহাম্মদ আলী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)