জামালগঞ্জ-সাচনা পরিবেশক সমিতির কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ-সাচনা পরিবেশক সমিতির দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাচনা নতুন বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে গুরু দাস পালের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পরিবেশক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
টনিক বনিক (স্কয়ার টয়লেট্রিজ লি:)কে সভাপতি,আকবর হোসেন (মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ ফ্রেশ)কে কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রনবেশ শর্মা চৌধুরী (বনফুল, নিশিতা), মো: নূরুজ্জামান (এডিবল ওয়েল    রুপচাঁদা), সহ-সাধারণ সম্পাদক আনহারুল আম্বিয়া পাবেল (আবুল খায়ের কোং, আকিজ ফুড ও ফিজা), কোষাধ্যক্ষ সমরকৃষ্ণ তালুকদার (প্রাণ গ্রুপ-প্যারাসুট), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন(প্রাণ,), প্রচার সম্পাদক আবুল কাশেম (স্টার লাইন প্রাণ),  দপ্তর সম্পাদক কবির হোসেন (কিশোয়ান,প্রাণ,অমৃত)।
কমিটির সদস্যরা হলেন গুরু দাস পাল, গোবিন্দ তালুকদার, পরিতোষ রায় চৌধুরী, জয় তালুকদার, স্বরজিত তালুকদার স্বপন, শীতেশ তালুকদার।