জামালগঞ্জ স্কুল পরিদর্শনে এডিসি কামরুজ্জামান

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় পরির্দশন করেছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জামালগঞ্জ মডেল হাই স্কুল পরিদর্শন করেন।
তিনি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ সকল শ্রেণী কক্ষ পরিদর্শন করেন। পরে প্রধান শিক্ষকের অফিস কক্ষে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে ইউজেডজেপি প্রকল্পের জেলা ফেসিলিটেটর জিল্লুর রহমান, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সিনিয়র শিক্ষক শীতোষ রঞ্জন তালুকদার, তৈয়্যবুন নেছা আফিন্দী, জ্যোতিষ রঞ্জন তালুকদার, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল ,সহকারী শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।