জার্মান প্রতিনিধির পাগলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন

দ .সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্রুমর্দন এলাকায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ্ সেন্টার পরিদর্শন করছেন জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার ব্রেন্ড গোকেন।
শুক্রবার দুপুর ২ টায় পাগলা শত্রুমর্দন এলাকায় প্রতিষ্ঠিত রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ্ সেন্টার পরিদর্শন করেন তিনি। তিনি হেলথ সেন্টারে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ্ সেন্টারের সভাকক্ষে  মতবিনিময়ে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মি. সাব্বির উদ্দিন আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল  কালাম, রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ্ সেন্টারের চেয়ারম্যান দনিরা রহমান, পরিচালক মো.রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার, এস আই গোলাম মোস্তফা ,শাফিউল ইসলাম সুস্বাদ, জামিলুল ইসলাম তোরান, ডা. মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী, সাংবাদিক মহিম উদ্দীন, নুরুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ  ।