সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক সোহরাব আলী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। বুধবার দুপুর পৌনে ২টায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মৃত্যুবরণ
করেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলার কচুরগাতি গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক সোহরাব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা জাসদের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সহ-সভাপতি একেএম ওহিদুল ইসলাম কবির, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খান, জাতীয় যুবজোট জেলা শাখার সভাপতি এইচ এম জাকারিয়া, গোলাম মওলা তোহা, শরীফ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- শাহজালাল (র:) সমাজ কল্যাণ পরিষদের তাফসির মাহফিল
- বালিজুরী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল ওয়াহিদ


