জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে জঙ্গি সাইফুরের বাবাকে

স্টাফ রিপোর্টার
গাজীপুরের আস্তানায় নিহত ছাতকের জঙ্গি সাইফুর রহমান বাবলু (২২)’র বাবা মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে সাইফুর রহমানের কাছ থেকে একটি মোচলেকা রেখেছে পুলিশ।
জানা যায়, সারা দেশে নিহত জঙ্গিদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় ছাতকের নিহত জঙ্গি সাইফুর রহমান বাবলু (২২)’র বাবা মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিল। দেশের অন্যান্য   
নিহত জঙ্গির অভিভাবকদের ছেড়ে দেয়ায় সুনামগঞ্জের পুলিশ প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সাইফুর রহমানকে ছেড়ে দিয়েছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘গাজীপুরের অপারেশনে নিহত জঙ্গি সাইফুর রহমান বাবলু (২২)’র বাবা মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে ছেড়ে দেয়া হয়েছে। সাইফুর রহমানের কাছ থেকে একটি মোচলেকা রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ছাতকের মুনিরজ্ঞাতির ডিমকা গ্রাম থেকে জঙ্গি সাইফুর রহমান বাবলু (২২)’র বাবা মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ।