স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের সমাজকর্মী ও জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক জুনেদ আহমেদ স্মরণে শোকসভা করেছে মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভায় সভাপতিত্ব করেন মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান পীর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, কুরবাননগর ইউপি সদস্য নুরুল হক, জসিম উদ্দিন সরকার, আফজল নূর, সারাজ উদ্দিন, আতিকুর রহমান আতিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, নিহত জুনেদ আহমেদের মেয়ে ও বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জেরিন আনজুম। শোকসভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা জুনেদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
শোকসভা শেষে মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শোকাহত পরিবারকে ৭ হাজার টাকা দেওয়া হয়।


