সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে মঙ্গলবার সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সমাবেশে সকল শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি নূরুর রব চৌধুরী। উক্ত অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সনাক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, সনাক সদস্য যোগেশ্বর দাশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ইয়েস সদস্য আবু সাইফ খান, বজলুর রহমান, মুহাম্মদ হুমায়ন কবির, মাসুদ আহমদ অপু, চয়ন দাস, আসাদুজ্জামান প্রিয়ন, কিংশুক গোস্বামী, আবু সালেহ, সোহেল আহমেদ রুবেল, রিসাত আল আজাদ (বাঁধন), ইয়েস ফ্রেন্ডস রিয়াজ হাসান নাবিল, এ.এস.এম. জাকারিয়া, মুবাশ্বিরা মিষ্টি,ফারজানা আক্তার সাথী, রুবিনা আক্তার শশী, টিআইবির এসিসট্যান্ট ম্যানেজার (এফএন্ডএ) মো. শরীফ হোসেনসহ বিদ্যলয়ে শিক্ষক উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
- স্কাউট সংগঠক আসদ্দর আলী ভূঁইয়া স্মরণে শোকসভা
- সুনামগঞ্জ-সিলেট সড়কে ১৪০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীকে পীর মিসবাহর অভিনন্দন


