জুবিলী ও এস.সি বালিকা বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এবং সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বিদ্যালয় দু’টির ভর্তি পরীক্ষা। মঙ্গলবার বিদ্যালয় দু’টির ভর্তি কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৩য়, ৬ষ্ঠ, ৮ম এবং   
৯ম শ্রেণীতে ছাত্র এবং সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হবে।
ভর্তির আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। অনলাইনে আজ ৩০ নভেম্বর বুধবার থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি