জুবিলী স্কুলের মুসলিম হোস্টেলে বখাটেদের উপদ্রব

লিপসন আহমদ
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মুসলিম হোস্টেলের পরিত্যক্ত কিছু রুমে সিগারেট, গাঁজা ও টাইগারের বোতলে করে মদ পান করে কিছু বখাটেরা। মঙ্গলবার শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার দিকে শহরের কিছু বখটে সেখানে গিয়ে নেশা করে। পরে মাতাল হয়ে হোস্টেলে থাকা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে। এতে হোস্টেলের পরিবেশ নষ্ট হওয়া সহ ছাত্রদের পড়াশোনায় বিঘœ ঘটে।
কিছু দিন আগে এসব উৎপাতের প্রতিবাদ করায় বখাটেরা বাংলা বিভাগের শিক্ষক ও হোস্টেল সুপার মো.আব্দুল মকদ্দুছ কে লাঞ্ছিত করে। এদের উৎপাতে হোস্টেলে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠেছে আবাসিক ছাত্রদের।
হোস্টেলে      
থাকা ছাত্ররা আরো জানান, বখাটেদের উপদ্রব এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সন্ধ্যার পরে পড়াশোনার কোন পরিবেশ থাকে না। শুধু পরিত্যক্ত কক্ষ নয়, পুকুর পাড়ে সিঁড়িতে বসে মোবাইলে লাউড স্পিকার দিয়ে জোরে জোরে গান শোনে। অনেক সময় তারাও গলা ছেড়ে গান ধরে।
জুবিলী স্কুলের হোস্টেলে একজন ছাত্র জানান, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমার লক্ষ্যে আমি পরীক্ষায় জিপি এ-৫ পাব। কিন্তু ঠিক মত প্রস্তুতি নিতে পারছি না। আমি সহ আমাদের সকল শিক্ষার্থীর দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কতৃপক্ষ স্ষ্ঠুু পরিবেশ নিশ্চিত করেন।
হোস্টেল সুপার মো.আব্দল মক্কদুছ জানান, শিক্ষার্থীরা বখাটেদের উপদ্রবের বিষয়ে আমাকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে নিচে নেমে ওদেরকে চলে যেতে বলি। কিন্তু তারা আমার সাথেও অসাদাচরণ করেছে।