জুম সার্ভিস ও ফ্রিল্যান্সার সম্মেলন- বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের মোবারক আহমেদ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আইসিটি এক্সপো ১৭ এর দ্বিতীয় দিনে জুম সার্ভিস ও ফ্রিল্যান্সার সম্মেলনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ক্রেস্ট পেয়েছেন মোবারক আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানে মোবারক আহমেদ সহ ১৬ হাতে ক্রেস্ট তুলে দেন প্রাধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের দুই হাজার ফ্রি-ল্যান্সার অনুষ্ঠানে অংশ নেন।
মোবারক আহমেদ লার্লিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলইডিপি) সুনামগঞ্জ (২৮১ ব্যাচ) ফ্রিল্যান্সার ছিলেন। তিনি শহরের বিলপাড়ের ব্যাবসায়ী হাজী মো. জামাল উদ্দিন ও মাতা সেলিনা আক্তার’র বড় ছেলে।
প্রাধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, আইসিটি ডিভিশন বিদেশের আউট সোর্সিং সুবিধা লুফে নিতে ১৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দিয়েছে। তাদের অনেকেই এখন উপার্জন করছে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির এবং আইসিটি ডিভিশনের সচিব সুবির কিশোর চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুম সার্ভিসের আওতায় যে কেউ এক সময়ে ১০ হাজার ডলার পাঠাতে পারবেন এবং গ্রাহকরা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংকসহ ৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই সেবা নিতে পারবেন।