দক্ষিণ সুনামগঞ্জে ৫ জুয়ারির জরিমানা
দ. সুনামগঞ্জ অফিস
জুয়া খেলার অপরাধে দক্ষিণ সুনামগঞ্জের ৫জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রদানকারীরা হলেন উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের ইউপি সদস্য মৃত আব্দুছ ছত্তারের পুত্র আবুল হাসান খেলন (৪৬), ঠাকুরভোগ গ্রামের মৃত ইসলাম খাঁনের পুত্র তোফায়েল খাঁন (২৮), একই গ্রামের মজুমদার আলীর পুত্র রাজাক মিয়া (৪০), টাইলা গ্রামের মৃত ললিত মোহন দাসের ছেলে সুদীপ দাস (২৭) ও দুর্গাপুর গ্রামের কালাই মিয়ার ছেলে হবিজুল হক (৪৮)।
এদের মধ্যে হবিজুল হক, তোফায়েল খাঁন, রজাক মিয়া, সুদীপ দাসকে
১ হাজার টাকা ও ইউপি সদস্য মৃত আব্দুছ ছত্তারের পুত্র আবুল হাসান খেলনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দক্ষিণ সুনামগঞ্জ থানা উপ পুলিশ পরিদর্শক মো. ওয়াসিম আলী বারী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সময় হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে বৃহ¯পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় সবাইকে ছেড়ে দেয়া হয়।
ধর্মপাশায় চার জুয়ারি কারাগারে
ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় চার জুয়ারিসহ এক মাইক্রোবাসের চালককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কংস সেতুর উত্তর পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়খলা গ্রামের জুয়ারি নূর আহম্মেদ (৫০), হারিছ উদ্দিন (৪২), জিংলীগড়া গ্রামের লাল মিয়া (৪০), বেরীকান্দি গ্রামের জামাল উদ্দিন (৫০) ও মাইক্রোবাস চালক নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের লোকমান হোসেন (২৬)।
জানা যায়, এই জুয়ারিরা দীর্ঘদিন ধরে
মাইক্রোবাসযোগে পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজার থেকে ময়মনসিংহ একটি প্রত্যন্ত এলাকায় গিয়ে অন্য জুয়ারিদের সহায়তা করে ও জুয়ার আসর পরিচালনা করে আসছে। বুধবার রাতে তাঁরা মাইক্রোবাসযোগে ময়মনসিংহ যাওয়ার পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের ধর্মপাশা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


