দ. সুনামগঞ্জ অফিস
গ্রেটার সাসেক্স যুবলীগের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ইকবালকে বুধবার দুপুর ১২ টায় জেবিবি উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মোখলিছুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সাসেক্স আওয়ামী যুবলীগ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস চন্দ্র বিশ^াস, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল খান, বসিয়াখাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহিন আহমদ, সহকারি শিক্ষক মাও. আজিজুল হক, অভিভাবক সদস্য সুয়েব আহমদ জায়গীরদার, সাবেক অভিভাবক সদস্য তোতা মিয়া, আক্রম আলী, সাংবাদিক নুরুল হক, সাজন মিয়া, জামিলূল হক জায়গীরদার, আরকুম আলী, শেখ মর্তুজা মিয়া, আব্দুস শহিদ, সুলেমান খাঁন, নুর আলী জেবিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মিয়া, জাফর খান, নয়ন দাস প্রমুখ।
সংবর্ধিত অতিথি শেখ আনোয়ার হোসেন ইকবাল জেবিবি উচ্চ বিদ্যালয়ে নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।


