স্টাফ রিপোর্টার
দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সাংবাদিক সাবরিন জেরিনের উপর এলজিইডি কর্মচারীদের হামলার প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। বুধবার রাতে শহরের নিউজ সুনামগঞ্জ ডট কম কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানান।
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ কান্তি দে’র সভাপতিত্বে ও দৈনিক আজকের বিজনেজ বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ’র পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল চৌধুরী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীর, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, জাগোনিউজের জেলা প্রতিনিধি মোসাইদ রাহাত, সাংবাদিক মনোওয়ার চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাবরিন জেরিনের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।


