জেলাব্যাপি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সু.খবর ডেস্ক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রমিজ পুণরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষির্কীর কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি লিটু আহমেদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বোরহান উদ্দিন, লাভলু আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক মো.মকলিছুর রহমান, শিবলু আহমদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক অ্যাড. আবুল  হোসেন, যুগ্ম-আহব্বায়ক বাবলু আহমেদ প্রমুখ।
ছাতক
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনন্দ মিছিল শেষে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহ্বায়ক শামিম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওবায়দুল রউফ বাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ.লীগ নেতা রইছ আলী, পৌর আ.লীগ নেতা ছাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ সম্পাদক আব্দুল গফফার, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সদস্য আব্দুল অদুদ সামি, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান তালুকদার টুনু, কবির আহমদ, মঈনুল হক, সদস্য নাজমুল করিম, আবুল কালাম, এমদাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাকের রহমান বাবলু, রাসেল হোসেন, বিলাল হোসেন, রুবেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির উদ্দিন, আতাউর রহমান, ফারুক আহমদ, আমির আলী, দিলোযার হোসেন, সেলিম আহমদ, মামুনুর হাসান বাবলু, সেলিম আহমদ রানা, দিলরাজ আলী, কাউছার খান, দিলোয়ার হোসেন, সানোয়ার হোসেন প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি জামালগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা রেস্ট হাউসের সামনে গিয়ে আলোচনায় সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিপ্রেশ রায়, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আনফর আলী (টুক্কু), যুগ্ম আহব্বায়ক আমান উল্লাহ আমান, বিধান রায়, মনিরুজ্জামান, শাহাবুদ্দিন, নজরুল ইসলাম, মো:আলমগীর, দলীয় নেতা গোলাম হাসান আফিন্দি তাপস, যুবলীগ নেতা বদিউজ্জামান, মিহির সরকার,রতন দেবনাথ, সানোয়ারুজ্জামান ও উপজেলার প্রত্যেক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।