স্টাফ রিপোর্টার
পুলিশ প্রশাসনে সুনামগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র্যাংক পড়িয়ে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) তাপস ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কানন কুমার দেবনাথ, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এএসআই থেকে পদোন্নতি পেয়ে এসআই হয়েছেন ডিএসবি সুনামগঞ্জ শাখার এএসআই আল মামুন, শেখ মো. লুৎফুর রহমান, বিশ্বম্ভরপুর থানার এএসআই গিয়াস উদ্দিন, সুনামগঞ্জ সদর মডেল থানার এএসআই ইমতিয়াজ সরকার, দিরাই সার্কেল অফিসের এএসআই এমএ ফারুক, জগন্নাথপুর থানার এএসআই কায়েমুল ইসলাম, তাহিরপুর থানার এএসআই বিপুল কুমার সিংহ, এএসআই ফরহাদ আলী, জামালগঞ্জ থানার এএসআই আরিফ রব্বানী, সুনামগঞ্জ সদর মডেল থানার এএসআই আবুল কালাম চৌধুরী, শিবানী রানী দাস, দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই সাইফুর রহমান, বিশ্বম্ভরপুর থানার এসআই শাহীন সরকার, দোয়ারাবাজার থানার এএসআই পিংকু চন্দ্র দেব ও সুনামগঞ্জ সদর কোর্টের এএসআই আশরাফ আলী।
কনস্টেবল থেকে এটিএসআই পদে পদোন্নতি পেয়েছেন জাউয়াবাজার ট্রাফিক শাখার কনস্টেবল জসিম উদ্দিন, দিরাই থানার কনস্টেবল হামিদুর রহমান, সুনামগঞ্জ পুলিশ লাইনের মোটরযান শাখার কনস্টেবল ইউসুফ আহমদ, জামালগঞ্জ থানার কনস্টেবল হাফিজুর রহমান ও গোবিন্দগঞ্জ ট্রাফিক শাখার কনস্টেবল খলিলুর রহমান।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘ নিজের কর্মদক্ষতা ও যোগ্যতার বলে পুলিশ কর্মকর্তাগণ পদোন্নতি পেয়েছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনে বিভিন্ন নতুন পদ সৃষ্টি করায় অনেক পুলিশ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। আশা করি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ দেশপ্রেম, নিষ্টা ও দায়িত্বশীলতার সাথে স্ব-স্ব পদে বিশেষ ভুমিকা পালন করে পুলিশ প্রশাসনের ভাবমুর্তি উজ্জ্বল করবেন।’
- পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি
- প্রবাসী নেতা গয়াছুর রহমান গয়াছের সাথে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়


