‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ এই প্রতিপাদ্য নিয়ে জেলার ১১টি উপজেলার ১৯টি ইউনিয়নে বন্ধন থিয়েটারের উদ্যোগে ‘সবার ভালোবাসা’ নামে একটি নাটক প্রদর্শিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টিই ছিল নাটকের মূল বক্তব্য।
মার্ক মিডিয়ার সহযোগিতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও আই ই এম ইউনিট এই নাটক প্রদর্শনের আয়োজন করে। বিভিন্নস্থানে নাটক মঞ্চায়নের সময় পরিদর্শন করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই ই এম ইউনিটের সহকারী পরিচালক মনিরুজ্জামান।
দ্বীপময় চৌধুরীর নির্দেশনায় নাটকে অভিনয় করেন মো. রাজু আহমেদ, সামির পল্লব, প্রদীপ কুমার পাল, আবু সালেহ, অমিত বর্মণ, রাজীব দেব, কানু চন্দ, রনজিৎ কুমার দে, শফিকুল ইসলাম, মুবিন, প্রিয়াঙ্কা, মুক্তা, অর্ক, শরিফ। গত ২৬এপ্রিল থেকে ২মে পর্যন্ত এই নাটক প্রদর্শিত হয়। উপজেলা পর্যায়ে নাটক প্রদর্শনে সহযোগিতা করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। (বিজ্ঞপ্তি)
- জগন্নাথপুরে তথ্য কর্মকর্তার প্রেস ব্রিফিং
- আ.লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে জেলা যুবলীগের শোক প্রকাশ


