স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ১৭ সেতু সহ দেশের দেশের ১০০ স্থানে নির্মিত একশটি সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সাত নভেম্বর এসব সেতুর উদ্বোধন হবে। সরকারি অর্থায়নে সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রানীগঞ্জ সেতু হওয়ায় মানুষের আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে। জেলার ১০ উপজেলার মানুষ সিলেট হয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে ৫৫ কিলোমিটার দূরত্ব কমে যাবে। সেতুর নিরাপত্তার জন্য আনসার ব্যারাকও নির্মাণ করা হয়েছে। জেলায় ১৭টি সেতু নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে।
ঐ দিন ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়কের কুশিয়ারা নদীর ওপর জগন্নাথপুরের রানীগঞ্জ সেতু, এদিকে পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে পুন:নির্মাণকৃত ৭টি সেতুর মধ্যে- ৬৯.৮৯০ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের আক্তারপাড়া সেতু, ৫০.১২০ মিটার ধের্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের কোন্দানালা সেতু, ৯৪.২৭৪ মিটার দৈঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের দাঁড়াইন সেতু, ৬৩.৭৯৮ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের কলকলিয়া সেতু, ৫০.১২০ দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের কুশিলা সেতু, ৬৯.৮৯০ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের নাদামপুর নেতু, ৭৯.০৩০ মিটচার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের কাটাখাল সেতুর উদ্বোধন করা হবে।
এছাড়াও গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার মহাসড়কে ৯টি সরু ও জরাজীর্ণ সেতুর স্থলে আরসিসি/পিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০.৯৭৪ মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের তকিপুর সেতু, ৫৭.৯৬৮ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের ঘরগাঁও সেতু ৪০.৯৭৪ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের হাসনাবাদ সেতু, ৩৪.৮৮০ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের মাধবপুর সেতু, ৬৩.৭৯০ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের পেপারমিল সেতু, ৬৪.৭৯০ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের রহমতবাগ সেতু, ৩৭.৯২ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের টেংগারগাঁও সেতু, ৩৪.৮৮০ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের লক্ষীবাউর সেতু, ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের নৈনগাঁও সেতুর উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শুভাশিষ ধর, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী প্রমুখ।
- ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা
- পরিবহনসহ অত্যাবশ্যকীয় সেবায় বেআইনি ধর্মঘট ডাকলে জেল-জরিমানা


