সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৭ হাজার ১৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ২৩৮ এবং মহিলা ভোটার ২৩ হাজার ৭৭৭ জন। ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আবুল হাসনাত মো: কাওছার, ২ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সৈয়দ ইয়াছিনুর রশিদ, ৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোঃ মোশাররফ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন চঞ্চল কুমার লোহ, ৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন গোলাম সাবেরীন, ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আবাবিল নূর, ৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আহসান জামিল আনাস, ৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আহমদ নূর, ৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোঃ গোলাম আহমদ।
সংরক্ষিত ১, ২ ও ৩নং নারী ওয়ার্ডে পিয়ারা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সামিনা চৌধুরী মনি এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সৈয়দা জাহানার বেগম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬১ জন প্রার্থী। এরমধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৮ এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নির্বাচনে ২৩ টি কেন্দ্রে ১২৬ বুথে দায়িত্ব পালন করেন ৪০১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা। এরমধ্যে ২৩ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ১২৬ জন এবং পোলিং অফিসার ২৫২ জন।
জগন্নাথপুর পৌরসভা
১ নম্বর ওয়ার্ডে শাহিন আহমদ, ২ নম্বর এয়ার্ডে জিতু মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে আলাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে শফিকুল হক, ৬ নম্বর ওয়ার্ডে কৃষ্ণ চন্দ্র চন্দ, ৭ নম্বর ওয়ার্ডে সুহেল আহমদ, ৮ নম্বর ওয়ার্ডে সাফরোজ ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডে ছমির ইদ্দিন। এছাড়াও সংরক্ষিত নারী ১ নম্বর ওয়ার্ডে শিল্পী বেগম, ২ নম্বর ওয়ার্ডে বারজান বিবি ৩ নম্বর সুবর্না শর্মা নির্বাচিত হয়েছেন।
ছাতক পৌরসভা
ছাতক পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নাজিমুল হক, ২ নম্বর ওয়ার্ডে আফরোজ মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে লিয়াকত আলী, ৪ নম্বর ওয়ার্ডে রাশিদ আলী খসরু, ৫ নম্বর ওয়ার্ডে ইরাজ মিয়া, ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন সুমেন, ৭ নম্বর ওয়ার্ডে তাপস চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডে সফিকুল হক, ৯ নম্বর ওয়ার্ডে সালেক মিয়া নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে নূরেছা বেগম, ৩.৪ ও ৫ নম্বর ওয়ার্ডে তাসলিমা জান্নাত কাকলী এবং ৭.৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রতœা রানী মালাকার জয়ী হয়েছেন।


