জেলার ৩ পৌরসভার নির্বাচিত জনপ্রতিধিদের শপথ শনিবার

সু.খবর রিপোর্ট
জগন্নাথপুর
সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক পৌরসভার নির্বাচিত জনপ্রতিধিদের শপথ গ্রহণ আগামী শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান শপথ বাক্য পাঠ করাবেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুযারি নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভায় ২য় বারের মতো মেয়র নির্বাচিত হন নাদের বখত। এছাড়াও সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত মো. কাউছার, সৈয়দ ইয়াসিনুর রশিদ, মো. মোশাররফ হোসেন, চঞ্চল কুমার লোহ, গোলাম সাবেরীন সাবু, আবাবিল নুর, আহসান জামিল আনাছ, আহমদ নূর, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, গোলাম আহমদ সৈনিক। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পিয়ারা বেগম, সামিনা চৌধুরী মনি, সৈয়দা জাহানারা বেগম।
জগন্নাথপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন। সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, শফিকুল হক, কৃষ্ণ চন্দ্র চন্দ, সুহেল আহমদ. সাফরোজ ইসলাম, ছমির উদ্দিন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শিল্পী বেগম, বাহারজার বিবি ও সুর্বনা শর্মা।
ছাতক পৌরসভায় টানা চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাজিমুল হক, আফরোজ মিয়া, লিয়াকত আলী, রাশিদ আলী খসরু, ইরাজ মিয়া, জসিম উদ্দিন সুমেন, তাপস চৌধুরী, সফিকুল হক, সালেক মিয়া। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নূরেছা বেগম, তাসলিমা জান্নাত কাকলী এবং রতœা রানী মালাকার।