জেলায় আক্রান্ত ১৫১৭ জন, সুস্থ ১১৫০ জন

স্টাফ রিপোর্টার
১০ হাজার ৭শত’ ৮৬ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫১৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৪.০৬ শতাংশ।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৫০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩১০ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫৪ জন, তাহিরপুর উপজেলায় ৩৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৭০ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ২৭৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১০৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭১ জন, শাল্লা উপজেলায় ৩৯ জন আরোগ্য লাভ করেছেন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৫.৮০ শতাংশ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ৮ জন। সুস্থ হওয়া সকলেই সুনামগঞ্জ সদর উপজেলার। এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৫ জন, আইসোলেসনে গেছেন ৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩৮৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৪৯৮ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৫১৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনায় মৃত্যুবরণ করেছেন জেলঅর ৯ উপজেলার ১৫ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৫২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৪৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৭ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ১৩ জন, ছাতক উপজেলায় ৫৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭ জন, শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে আছেন।
এদিকে সর্বশেষ গত সোমবার ১৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। আক্রান্ত শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ সদর উপজেলার।