স্টাফ রিপোর্টার
১১১ জনের নমুনা পরীক্ষায় মঙ্গলবার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২৪ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ২ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬৭৩ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭১ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৮৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৬১ জন, তাহিরপুর উপজেলায় ৩৮ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৭৬ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ২৯২ জন, জগন্নাথপুর উপজেলায় ১১০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৫ জন, শাল্লা উপজেলায় ৪০ জন আরোগ্য লাভ করেছেন।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৬ জন, আইসোলেসনে গেছেন ২৭ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৪৭১ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৬৮৮ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৬৭৩ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
বর্তমানে আইসোলেসনে আছেন ৩৮৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৭১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১২ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৫ জন, দিরাই উপজেলায় ১১ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৫৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১১ জন আইসোলেসনে আছেন।
- দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নববধূসহ আহত ৬
- জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু


