সু.খবর রিপোর্ট
‘শেখ হাসিনার উদ্যোগে, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লেøাগানে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যলায় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. সেলিম আহমদ, সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
ছাতক
ছাতকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এসে পথ সভায় মিলিত হয়।
সিবিএ নেতা আব্দুল বারেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বাবলু, উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিন, আবু জুবায়ের, এলডিএ কাজি আবু তালেব, সিবিএর সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিবিএ নেতা মাসুক মিয়া, সামছুন্নুর, আক্তারুজ্জামান, মুজিবুর রহমান, আব্দুস ছাত্তার,
জহিরুল হক, খোকা মিয়া প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশা উপজেলায় জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানী সপ্তাহ পালিত হয়েছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ধর্মপাশা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার ও পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম আহমেদ, সাংবাদিক চয়ন কান্তি দাস ও সাজিদুল হক সাজু প্রমুখ।
দিরাই
দিরাইয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী মো. আওলাদ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, সদস্য আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, আবু জাফর, আমজাদ হোসেন, জুয়েল মিয়া, আয়নাল মিয়া রোকন মিয়া প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুরে উপজেলা পরিষদের অফিস থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিদ্যুৎ অফিস কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী আজাদ আবুল পাভেল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অফিস সহকারী হাবিবুর রহমান ঢালীসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।


