স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৭ জন। যার মধ্যে ৯ জন সদর উপজেলার, ছাতক উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন এবং দ.সুনামগঞ্জ উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৪৬১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ উপজেলার ১৫ জন। ধর্মপাশা ছাড়া অন্য ১০ উপজেলায় বর্তমানে আইসোলেসনে আছেন ৩৩১ জন।
বুধবার সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৬ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন এবং দোয়ারাবাজার উপজেলার ২ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ৯ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩৩৫ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৪১১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৪৪৪ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় ২৭৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৫০৯ জন। আরোগ্য লাভ করেছেন ২৮৭ জন। আইসোলেসনে আছেন ২২১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৫৬.৩৮ শতাংশ। করোনায় মারা গেছেন ১ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৭ জন। আরোগ্য লাভ করেছেন ৭১ জন। আইসোলেসনে আছেন ৫ জন। করোনায় মারা গেছেন ১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯২.২০ শতাংশ।
দিরাই উপজেলায় ৫৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৯ জন। আরোগ্য লাভ করেছেন ৫৮ জন। আইসোলেসনে আছেন ১৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৩.৪১ শতাংশ। করোনায় মারা গেছেন ২ জন।
শাল্লা উপজেলায় ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪০ জন। আরোগ্য লাভ করেছেন ৩৬ জন। আইসোলেসনে আছেন ৪ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪০ জন। আরোগ্য লাভ করেছেন ৩৯ জন। আইসোলেসনে আছেন ১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৭.৫ শতাংশ।
তাহিরপুর উপজেলায় ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। আরোগ্য লাভ করেছেন ৩৬ জন। আইসোলেসনে আছেন ২ জন। করোনায় মারা গেছেন ১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯২.৩০ শতাংশ।
জামালগঞ্জ উপজেলায় ৭০১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭২ জন। আরোগ্য লাভ করেছেন ৬৭ জন। আইসোলেসনে আছেন ৪ জন। করোনায় মারা গেছেন ১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৩.০৫ শতাংশ।
ধর্মপাশা উপজেলায় ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। আরোগ্য লাভ করেছেন ২৪ জন। করোনায় মারা গেছেন ১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৬ শতাংশ।
দোয়ারাবাজার উপজেলায় ১০৭৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৭ জন। আরোগ্য লাভ করেছেন ১০০ জন। আইসোলেসনে আছেন ৬ জন। করোনায় মারা গেছেন ১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৩.৪৫ শতাংশ।
ছাতক উপজেলায় ২০৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩২৮ জন। আরোগ্য লাভ করেছেন ২৭৩ জন। আইসোলেসনে আছেন ৪৮ জন। করোনায় মারা গেছেন ৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩.২৩ শতাংশ।
জগন্নাথপুর উপজেলায় ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১১০ জন। আরোগ্য লাভ করেছেন ১০৩ জন। আইসোলেসনে আছেন ৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৩.৬৩ শতাংশ।


