স্টাফ রিপোর্টার
৫৫ জনের নমুনা পরীক্ষায় গত মঙ্গলবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। যার মধ্যে সদর উপজেলার ১১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ৯ জন এবং জগন্নাথপুর উপজেলায় ২ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৬৫ জন।
এদিকে বুধবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ২৮ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন, দ.সুনামগঞ্জ উপজেলার ১০ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১০২৪ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৫ জন, আইসোলেসনে গেছেন ২২ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৯৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৩০১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩৬৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় ২৫১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪৬২ জন। আরোগ্য লাভ করেছেন ২৫০ জন। আইসোলেসনে আছেন ২১২ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬০৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৭ জন। আরোগ্য লাভ করেছেন ৭১ জন। আইসোলেসনে আছেন ৫ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দিরাই উপজেলায় ৫৮২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৮ জন। আরোগ্য লাভ করেছেন ৪৮ জন। আইসোলেসনে আছেন ২৮ জন। করোনায় মারা গেছেন ২ জন।
শাল্লা উপজেলায় ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪০ জন। আরোগ্য লাভ করেছেন ৩৬ জন। আইসোলেসনে আছেন ৪ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৬১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৫৪ জন। আরোগ্য লাভ করেছেন ৩৮ জন। আইসোলেসনে আছেন ১৬ জন।
তাহিরপুর উপজেলায় ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। আরোগ্য লাভ করেছেন ৩৪ জন। আইসোলেসনে আছেন ৪ জন। করোনায় মারা গেছেন ১ জন।
জামালগঞ্জ উপজেলায় ৬৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬৯ জন। আরোগ্য লাভ করেছেন ৬৬ জন। আইসোলেসনে আছেন ২ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ধর্মপাশা উপজেলায় ৩৫১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। আরোগ্য লাভ করেছেন ২৩ জন। আইসোলেসনে আছেন ১ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দোয়ারাবাজার উপজেলায় ১০৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৭ জন। আরোগ্য লাভ করেছেন ৯৬ জন। আইসোলেসনে আছেন ১০ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ছাতক উপজেলায় ১৯৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩০৭ জন। আরোগ্য লাভ করেছেন ২৬২ জন। আইসোলেসনে আছেন ৩৯ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
জগন্নাথপুর উপজেলায় ৭৮২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৭ জন। আরোগ্য লাভ করেছেন ১০০ জন। আইসোলেসনে আছেন ৭ জন।


