জেলায় করোনায় শনাক্ত আরও ৬০ জন

স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬০ জন। গত ২৪ ঘন্টায় ২০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২৯.১২ শতাংশ। এদিকে নতুন করে করোনা সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন শাল্লা উপজেলার ১১ জন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৩৪ জনই সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলার ৮ জন, জামালগঞ্জ উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন, এবং শাল্লা উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছাল ৫ হাজার ৬২ জনে।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৩ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ২৭৩ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৭ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৮৩ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৭.৯৭ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৫৫৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ৮৩৬ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৪৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৫৪ জন, তাহিরপুর উপজেলায় ১৫১ জন, জামালগঞ্জ উপজেলায় ৮৮ জন, দিরাই উপজেলার ৭৫ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৪৩ জন, জগন্নাথপুর উপজেলায় ৯৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৩ জন এবং শাল্লা উপজেলায় ১২ জন আইসোলেসনে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।