জেলায় করোনায় শনাক্ত ৫৩ জন, সুস্থ ১৮০ জন

স্টাফ রিপোর্টার
নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫৩ জন। গত ২৪ ঘন্টায় ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২২.৯০ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫২৮ জন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ২৯ জন সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ১ জন, তাহিরপুর উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ২ জন, দিরাই উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ১১ জন এবং শাল্লা উপজেলার ১ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৪ হাজার ৪২৮ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ২৪ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬০১ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪৯ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২৭ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৮.৩৮ শতাংশ।
এদিকে জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৫ উপজেলার ১৮০ জন। এদের মধ্যে ৬৫ জন তাহিরপুর উপজেলার, ৭ জন দিরাই উপজেলার, ৭১ জন ছাতক উপজেলার এবং ৩৪ জন জন জগন্নাথপুর উপজেলার।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৪৮০ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৫৪ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১১৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৪ জন, তাহিরপুর উপজেলায় ৮৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৭৪ জন, দিরাই উপজেলার ২৯ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫১ জন, জগন্নাথপুর উপজেলায় ৭৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৬ জন এবং শাল্লা উপজেলায় ৩ জন আইসোলেসনে রয়েছেন।
এছঅড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন সদর উপজেলার ১ জনের। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৬০ জনের।