স্টাফ রিপোর্টার
নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৬৩ জন। গত ২৪ ঘন্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২১.৫৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৭৫ জন। কুধবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ২৬ জন সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, তাহিরপুর উপজেলার ৮ জন, দিরাই উপজেলার ২ জন, ছাতক উপজেলার ২০ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৪ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৯১৫ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৮১ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৮৮৩ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ২৯.৭৯ শতাংশ।
এদিকে জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার ১৩২ জন। এদের মধ্যে ১২২ জন সদর উপজেলার, ২ জন জামালগঞ্জ উপজেলার এবং ৮২ জন জন শাল্লা উপজেলার।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৬০৮ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯২৬ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৮৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৭ জন, তাহিরপুর উপজেলায় ১৫২ জন, জামালগঞ্জ উপজেলায় ৭২ জন, দিরাই উপজেলার ৩৫ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫০ জন, জগন্নাথপুর উপজেলায় ১০২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৬ জন এবং শাল্লা উপজেলায় ২ জন আইসোলেসনে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫৯ জনের।


