জেলায় জেএসসি’তে পাশের হার ৯২.৪১%

স্টাফ রিপোর্টার
জেলায় জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষা জেএসসি’তে মোট পরীক্ষার্থী অংশ নেয় ২৮৫৬৪ জন, পাশ করেছে ২৬৩৯৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪৪৮ জন। এবার জেএসসি’তে পাশের হার ৯২.৪১%। সদর উপজেলায় মোট পরীক্ষার্থী ৩৯৫৪ জনের মধ্যে পাশ করেছে ৩৪৯৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় শত ভাগ পাশ করেছে, বিদ্যালয়ে ২২১ পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন জিপিএ-৫ পেয়েছে, ‘এ’ গ্রেডে ১১৩ জন, ‘এ মাইনাসে’ ১ জন পাশ করেছে।  এবার জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে সরকারী জুবিলী উচ্চ     
বিদ্যালয় এবং ২য় নম্বরে আছে সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে ২৩৮জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। দক্ষিণ সুনামগঞ্জে ২০৫২ পরীক্ষার্থীর মধ্যে ১৬০৯ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। ছাতকে ৪৮৪০ জনের মধ্যে ৪৬৯৭ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়ে ৪৮৩ জন। জগন্নাথপুরে ২৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫৯২ জন, জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। দিরাইয়ে ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৫ জন। শালায় ১০৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০০৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। তাহিরপুরে ২১১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৮২ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। বিশ্বম্ভরপুরে ১৯০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। জামালগঞ্জে ১৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০৪ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫১জন। দোয়ারাবাজারে ২৮২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫৯৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। ধর্মপাশায় ২৬৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫১৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন।      
জেডিসি
জেডিসি পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ৪৯৭৭ জনের মধ্যে পাশ করেছে ৪৫৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। এবার জেলায় জেডিসি’তে পাশের হার ৯১.৬২%। সদর উপজেলায় ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন। দক্ষিণ সুনামগঞ্জে ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাশ করেছে। ছাতকে ১৪৫৮ জনের মধ্যে ১৩৫৪ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়ে ৪ জন। জগন্নাথপুরে ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮২০ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। দিরাইয়ে ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯৬ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। শালায় ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১ জন। তাহিরপুরে ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৩ জন পাশ করেছে। বিশ্বম্ভরপুরে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। জামালগঞ্জে ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৮ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ২ জন। দোয়ারাবাজারে ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। ধর্মপাশায় ১৩৯ পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন পাস করেছে।