জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৮ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলা, গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ২৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানার পুলিশ ওই ২৮ জন আসামীকে গ্রেফতার করে বলে পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ বলেন,‘ সুনামগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
ও অপরাধ দমনে পুলিশ বিভাগ খুবই আন্তরিক। জেলার বিভিন্ন থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার, গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ২৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে। সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।