জেলায় শনাক্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জামালগঞ্জ উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৫ জনে। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৯৭ জন। নমুনা পরীক্ষা করা হয় ৩৪৭ জনের। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২৭.৯৫ শতাংশ। এছাড়াও নতুন করে করোনা সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার ১৮ জন। এদের মধ্যে সদর উপজেলার ১৫ জন এবং বিশ^ম্ভরপুর উপজেলার ৩ জন।
বুধবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৫৭ জনই সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, ছাতক উপজেলার ৭ জন, জগন্নাথপুর উপজেলার ১৬ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২ জন এবং শাল্লা উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছাল ৫ হাজার ২ জনে।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৩ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ২৫৮ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩০ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৬৯২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৭.৮৯ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৫০৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ৮০২ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৩৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৫৪ জন, তাহিরপুর উপজেলায় ১৪৩ জন, জামালগঞ্জ উপজেলায় ৮৪ জন, দিরাই উপজেলার ৭৫ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৪১ জন, জগন্নাথপুর উপজেলায় ৯২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৩ জন এবং শাল্লা উপজেলায় ২২ জন আইসোলেসনে রয়েছেন।