জেলায় ১৪ প্রবাসী কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার
গত তিন দিনে জেলায় ইতালী, স্পেন ও ওমান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ১৪ জন প্রবাসীকে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের দায়িত্বশীলরা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইতালী, স্পেন ও ওমান ও যুক্তরাজ্য ফেরত ১৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিদেশ ফেরত এই
১৪ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, গত তিন দিনে সুনামগঞ্জে মোট ১৪ জন বিদেশ ফেরত যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তাদের সবাইকে নজরদারীতে রাখা হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।