স্টাফ রিপোর্টার
করোনা প্রাদুর্ভাবের এই পরিস্থিতিতে ১০ টাকা কেজির চাল দেওয়ার জন্য আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের নয় জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এরই প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার ১১ উপজেলায় ৭৫ হাজার উপকারভোগী নির্বাচনের কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় (পৌর এলাকাসহ) ৭ হাজার ১শত’ ৪৯ টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫ হাজার ৯শত’ ৯৩ টি, বিশ^ম্ভরপুর উপজেলায় ৪ হাজার ১শত’ ১৫ টি, ছাতক উপজেলায় (পৌর এলাকাসহ) ১২ হাজার ৯শত’ ৬০ টি, জগন্নাথপুর উপজেলায় (পৌর এলাকাসহ) ৮ হাজার ৪শত’ ৫৭ টি, তাহিরপুর উপজেলায় ৫ হাজার ৫৮ টি, ধর্মপাশা উপজেলায় ৬ হাজার ৪শত’ ৩৮ টি, জামালগঞ্জ উপজেলায় ৫ হাজার ৪শত ৫১ টি, শাল্লা উপজেলায় ৩ হাজার ৭ শত’ ৭ টি, দিরাই উপজেলায় (পৌর এলাকাসহ) ৭ হাজার ৯শত’ ৪২ টি, দোয়ারাবাজার উপজেলায় ৭ হাজার ৭শত’ ৩০টি পরিবারকে তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, করোনা ভাইরাসজনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জেলায় ৭৫ হাজার পরিবারকে প্রতিমাসে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে অগ্রাধিকার তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। সুনামগঞ্জ জেলা প্রতিটি উপজেলার স্বচ্ছ তালিকা তৈরি করে প্রকাশ করা হবে। যদি তালিকা তৈরির ক্ষেত্রে কোন ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


