স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন রেজি নং:-চট্ট-১৯২৬ এর তিন বছর মেয়াদী নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রওনক আহমদের সভাপতিত্বে ও আতিকুর রহমান আতিকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ড্রাইভার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির
সবাইকে শপথবাক্য পাঠ করান ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল।
শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রওনক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সামছুল ইসলাম ও আব্দুল মতিন, সুনামগঞ্জ জেলা ইমা লেগুনা মালিক সমিতির সভাপতি তাজিদুর রহমান, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচনের সহকারি নির্বাচন কমিশনার রুনু মিয়া, আজাদ মিয়া, আব্দুর রশিদ রাসিয়া ও আব্দুল আলী, জেলা অটো-টেম্পু, অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. মছন মিয়া ও সাধারণ সম্পাদক শামছুল হক।
মঙ্গলবার শপথগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. মছন মিয়া, সিনিয়র সহ সভাপতি সুন্দর আলী, সহ সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শামছুল হক, সহ সাধারণ সম্পাদক আল আমিন কালা, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আবুল খায়ের, কমিটির সদস্য মোবারক মিয়া, ফজর আলী, মোসাদ্দিক হোসেন ও আব্দুল হেকিম। শপথগ্রহণ ও আলোচনা সভা শেষে রাতে বাউল গান পরিবেশন করে শিল্পীরা।
- ছাতকে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
- দায়ী ব্যক্তিরা রেহাইয়ের যোগ্য নন -শিক্ষামন্ত্রী


