জেলা অটো টেম্পু, অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্রা ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। শুক্রবার বিকেল ৪টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অটো টেম্পু, অটো রিক্রার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার রওনক আহমদ বখতের নিকট ১১টি পদে  ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মালিক    সমিতির সহ সভাপপিত আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, বড়কাপন শাখার সভাপতি ইলিয়াছ আলী দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শ্রীপুর  শাখার সভাপতি শাহীন মিয়া, দোহালিয়া শাখার সভাপতি আখুল মিয়া, ছাতক শাখার সভাপতি মকবুল হোসেন ও সাবেক নির্বাচন কমিশনার মো. হেলাল, ফকরুদ্দিন তালুকদার, মো. ইমরান হোসেন, কালা মিয়া, আব্দুল মন্নান, আমির আলী, আইনুল ইসলাম, কাওসার মিয়া, মামুন তালুকদার, মো. ইমরান হোসেন, মো. নিজাম উদ্দিন, নুর হোসেন, লেচু মিয়া শাহীনুর মিয়া, পারভেজ আহমদ, বকুল মিয়া, মকবুল হোসেন, ইলিয়াছ মিয়া, মো. শফিকুল ইসলাম, ফজর আলী, ইমামুল হক টিপু প্রমুখ।  
উল্লেখ্য আগামী ৩১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা জলা অটো টেম্পু, অটো রিক্রা ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।