স্টাফ রিপোর্টার
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ আদালত চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরামের সভায় অ্যাডভোকেট মাসুক আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমােবেশে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, অ্যাডভোকেট রুবেল আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ জুয়েল, অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট আবদুল আহাদ, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট হিমেল, অ্যাডভোকেট আতিক, অ্যাডভোকেট তুষার প্রমুখ।


