জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই প্রতিযেগিতার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আব্দুল মজিদ।
এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অ্যাডভোকেট ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদের সভাপতিত্বে ও অ্যাড. নাজিম কয়েস আজাদের পরিচালনায় আলোচনা  সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. আলী আমজদ, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনুর আলী, অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আমিনুর রশিদ রণক, অ্যাড. এনাম আহমেদ প্রমুখ।