জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক সহ উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সদস্যবৃন্দসহ সংযুক্ত ছিলেন।