জেলা ইসলামী আন্দোলনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত উলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ, তাশবিহ, আতর, মিসফাক প্রদান করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. শহীদুল ইসলাম পলাশী। সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডা: মোয়াজ্জিন হোসেন খান, সৌদি আরব ইসলামী আন্দোলনের সভাপতি মাও. মুফতি মিজানুর রহমান, সদস্য মাও. ওমর ফারুক, কেন্দ্রীয় কমিটির মাও. দেলোয়ার হোসেন, সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাও. অ্যাড. মাহমুদুল হাসান, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাও. মুহিববুল হক আজাদ, ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাও. মুজিবুর রহমান, মাও. মুফতি আব্দুল হক আহমদী, মাও. জুবায়ের আহমদ, মাও. নুর হোসাইন, মাও. রফিকুল ইসলাম।
সভা পরিচালনা করেন মাও. সোহেল আহমদ ও মুফতি এহসান রেজা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি তানভীর আহমদ তাছলিম। সভা শেষে দেশ ও জাতির এবং সুনামগঞ্জের দূর্গত মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়।
অনুষ্ঠান শেষে সভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিশ্বম্ভরপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দূর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।