জেলা উদীচীর গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, উৎপল খাসনবিশ, অঞ্জন চৌধুরী, সদস্য রমেন্দ্র কুমার দে, মানব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, মাঈনুদ্দীন, সঙ্গীত বিষয়ক সম্পাদক অন্তরা
খাসনবিশ, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুব, চারুকলা ও চলচ্চিত্র বিষয়ক সম্পাদক অয়ন চৌধুরী সহ সংগঠনের সদস্যরা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালণ করেন শীলা রায়, নির্মল ভট্টাচার্য্য ও উৎপল খাসনবিশ। প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ১৭ মার্চ সিলেট সারদা হলে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। পরিশেষে আইডিয়াল লাইব্রেরীর সৌজন্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি


