সু.খবর রিপোর্ট
‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র্যালিটি শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালি শেষে শহীদ আব্লু হোসেন মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার পান্না দে’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন-অর-রশিদ, সিভিল সার্জন আব্দুল হাকিম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, কেয়ার’র ম্যানেজার সংকুরাজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘দেশে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে সংকট দেখা দিচ্ছে কর্মসংস্থানে। পরিবারের আয়ের তুলনায় লোকসংখ্যা বেশি।
দরিদ্র পরিবারের অভিভাকরা তাদের সন্তানদের অপ্রাপ্ত বয়সে বিয়ে দিচেছন। বাড়ছে বাল্য বিয়ের হার। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।’
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্ম/প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ
প্রতিষ্ঠান হয়েছে ছাতক উপজেলা পরিষদ এবং কর্মের মধ্য শ্রেষ্ঠ হয়েছেন সদর পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী লাভলী চেীধুরী, লক্ষণশ্রীর ক্লিনিক, রঙ্গারচর ক্লিনিক, বাংলাবাজার ক্লিনিক, সদর ক্লিনিক তাহিরপুর, চরনাচর ক্লিনিক। বেসরকারী খাতে শ্রেষ্ঠ ক্লিনিক হিসাবে নির্বাচিত হয় সূর্যের হাসি ক্লিনিক ও এফ.পি.এবি ক্লিনিক।
জগন্নাথপুর
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়।
জামালগঞ্জ
সকালে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী, থানার ওসি আতিকুর রহমান,মৎস্য কর্মকর্তা শেফাউল আলম।
ধর্মপাশা
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে র্যালী শেষে হাসপাতালের প্রশিক্ষণ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী।
তাহিরপুর
র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, স্বাস্থ্য সহকারি নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ব্রাক ম্যানাজার পনুয়েল পান্ত্রা প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
র্যালি শেষে উপজেলার সম্মেলন কক্ষে আণোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ দাস’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
বিশ্বম্ভরপুর
বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তালুত।


