জেলা উপজেলায় মৎস্য সপ্তাহ উদযাপন

সু.খবর রিপোর্ট
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য সম্পদ অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১ শহীদ আবুল হোসেন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) কামরুজ্জামানের সভাপতিত্বে ও হ্যাচারী অফিসার  অশোক কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জে দিন দিন দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাছ রক্ষায় সরকারের পাশাপাশি  মৎস্যজীবী ভাইদের এগিয়ে আসতে হবে। মৎস্য আইন মেনে মাছ ধরতে হবে। মা মাছ ও পোনা মাছ ধরা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ ও জেলা মৎস্য কর্মকর্তা সুলতান  
আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক মিজানুর রহমান, শহীদনূর আহমেদ, মৎস্যজীবী প্রতিনিধি জসিম উদ্দিন, আলাউর রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি শরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ধর্মপাশা
ধর্মপাশায় ১০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের দ্বিতীয় দিনে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক র‌্যালী,আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।গতকাল বুধবার এ লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যলী উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উপজেলা গনমিলনায়তন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তানভির আহমদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, মৎস্যজীবি প্রতিনিধি রঞ্জু মুখার্জি প্রমুখ। সভা শেষে স্থানীয় মৎস্যজীবিদের মধ্যে মৎস্যজীবি পরিচয়পত্র  কার্ড বিতরন করা হয়।
ছাতক
ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিৎ রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী সৈয়দ আহমদ, সামছুজ্জামান রাজা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, সফল মৎস্য চাষী হাজী জয়নাল আবেদীন, মারফত আলী, হাসিন মিয়া, দুলন মিয়া, হাজী আফাজ উদ্দিন, সাব্বির আহমদ, কবির আহমদ মধু।  সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম। সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।  পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
তিনি বিল-হাওর, পুকুরসহ সকল উন্মুক্ত জলাশয়ে মাছের চাষ করে সরকার ঘোষিত ’জল আছে যেখানে-মাছ চাষ সেখানে’ এ প্রতিপাদ্যটি পুরণের লক্ষ্যে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন এতে চাষীরা স্বালম্বী হবেন এবং দেশে মাছের ঘাটতিসহ আমিষের অভাব পুরণ হবে।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বর্ন্যঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মো. তালুতের সভাপতিত্বে ও উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. ছমির উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, পলাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, ভেটেনারী সার্জন ডা. দিদারুল আহসান, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বুধবার র‌্যালি, আলোচনা সভা, গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও পোনা মাছ অবমুক্ত করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা  সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
পরে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচী তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার।
এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।