জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এর সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার বিকালে সৌজন্য সাক্ষাতকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর মধ্যে ফুলেল শুভেচ্ছা এবং সৌহার্দ্য বিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেনসহ বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এদিকে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের কার্যক্রম বাস্তবায়নে সকল পর্যায়ের জনপ্রতিনিধিগণের সহযোগিতা কামনা করেন।
অপরদিকে বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন জলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় বীর মুক্তিযোদ্ধাগণ নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন কে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।