জেলা কমিউনিস্ট পার্টির কর্মীসভা

কমিউনিস্ট পার্টি জেলা কমিটির উদ্যোগে কৃষক প্রতিনিধিদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান     বক্তা ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সঞ্চালনায় কর্মীসভায় বিভিন্ন গ্রামের কৃষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ভাসান পানিতে মাছ ধরা, বিনা সুদে ঋণ প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ প্রদান, কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের দাবি জানান। এজন্য বিভিন্ন গ্রামের কৃষকদের নিয়ে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী সপ্তাহে আলফাত স্কয়ারে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি